২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ফুটবল খেলা দেখতে গিয়ে যুবক নিহত, আহত ১০

টিনের চাল ভেঙে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাটে ফুটবল খেলা দেখতে গিয়ে যুবক নিহত, আহত ১০

আহতদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 11:40 PM

Updated : 14 Oct 2022, 11:40 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ফুটবল খেলা দেখতে গিয়ে ঘরের চালা ভেঙে যুবক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার বিকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান। 

নিহত খোরশেদ আলম (২২) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামাপুর গ্রামের খলিল হোসেনের ছেলে। 

এ ঘটনায় আহত ১০ জনের মধ্যে তিন জনকে জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাতে ওসি পলাশ চন্দ্র জানান, বিকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল খেলা চলছিল। 

“দর্শকের ভিড় থাকায় কিছু লোক স্টেডিয়ামের পাশের একটি টিনের ঘরের চালার উপর উঠে খেলা দেখছিলেন। এ সময় চালা ভেঙে নিচে পড়ে ওই যুবক নিহত ও অন্তত আরও ১০ জন আহত হন।”