২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এই ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে পরীক্ষা দেন ৫৩ হাজার ৪৩০ জন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2022, 05:27 PM

Updated : 02 Aug 2022, 05:27 PM

‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (juniv-admission.org) বিস্তারিত দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা লগ-ইন করে দেখতে পারবেন। তাছাড়া নোটিশ বোর্ডেও ফল টানিয়ে দেওয়া হবে।

'সি' ইউনিটের আওতায় কলা ও মানবিকী অনুষদ, বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ভর্তিপরীক্ষায় ৪৬৬ আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৫৩ হাজার ৪৩০ জন।