২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৯১টি কলেজ র‌্যাকিংয়ের জন্য আবেদন করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেটে হলে উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান কলেজ র‌্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 05:04 PM

Updated : 06 Sep 2022, 05:04 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ র‌্যাংকিং-২০১৮ সালের নির্বাচিত সেরা কলেজের শীর্ষে রয়েছে রাজশাহী কলেজ।

মঙ্গলবার ঘোষণা করা এই র‌্যাংকিংয়ে ৭৬টি কলেজের ফলাফল হয়েছে। জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজের মধ্যে ৭০.৫৪ পয়েন্ট পেয়ে সেরা কলেজ হয়েছে রাজশাহী কলেজ।

মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেটে হলে উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান ওই ফলাফল ঘোষণা করেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র‌্যাকিংয়ের জন্য আবেদন করে। পরে র‌্যাকিংয়ের ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়া ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন।

তালিকায় জাতীয় পর্যায়ে আটটি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে চারটি, সিলেট অঞ্চলে ছয়টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের আটটিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।

২০১৫ সাল থেকে এ কলেজ র‍্যাংকিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত কলেজগুলোকে প্রণোদনা দেওয়া হবে। এ ছাড়া কোভিডের কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও অনলাইনে ক্লাস হওয়ায় র‌্যাংকিংয়ের ফলাফল তৈরির কাজ ব্যাহত হয় বলে জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক নাসির উদ্দিন, ডিন অধ্যাপক বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম বক্তব্য দেন।