২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৎ ভাইয়ের হাতে’ যুবক খুন, আটক ৩

কথা কাটাকাটির এক পর্যায়ে বুকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 03:10 PM

Updated : 26 Sep 2022, 04:56 PM

জামালপুর সদরের দেওয়ানীপাড়ায় এক যুবকের মৃত্যু তার সৎ ভাইয়ের ছুরিকাঘাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, সোমবার সকালে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নিহত রাফিক ইসলাম (৩৫) দেওয়ানীপাড়া গ্রামের মৃত আজাদ শেখের বড় ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন-তার সৎ ভাই মনজিল হোসেন কালু (১৯), তার মা মনজুয়ারা বেগম (৩৮) ও বোন ময়না (২২)।

ওসি বলেন, রাফিক নিজ বাড়ির একটি কাঁঠাল গাছ ২ হাজার ৫০০ টাকায় বিত্রি করে। এ নিয়ে সকাল ১০টায় ছোট সৎ ভাই গার্মেন্টস কর্মী কালুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে কালু ছুরি দিয়ে রাফিকের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।