২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত

ট্রাকের থাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়; ঘটনাস্থলে দুজন মারা যান।

সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:52 PM

Updated : 12 Feb 2023, 09:11 PM

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

রোববার বিকালে উপজেলার হাজিপুরে এই দুর্ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান।  

নিহত এক পুরুষ আরোহীর কাছ থেকে বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা ফারুক (৪০) নামের পরিচয়পত্র পাওয়া গেছে; তবে পুলিশ এখনও তিনি ফারুক না নিশ্চিত হতে পারেনি। অন্যজন হলেন রাশিদা (৩৮); তারও বিস্তারিত পরিচয় মেলেনি।  

আহতদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি বিয়ানীবাজার থেকে সিলেটের দিকে আসছিল। পথে হাজিপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের থাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

ট্রাক ও অটোরিকশা পুলিশ জব্দ করলেও ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।