২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন জব্দের মামলায় যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানাও করে।

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন জব্দের মামলায় যুবকের যাবজ্জীবন
আব্দুল আলিম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

চাঁপাইনবাবগঞ্জে দুই কেজি হেরোইন জব্দের মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিম (২৫) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়ার বাসিন্দা।

যাবজ্জীবনের পাশাপাশি আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাবাসে থাকার আদেশ দেয়।

মামলার নথির বরাতে পিপি আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ৬ জুলাই রাতে গোমস্তাপুরে কাশিপুর সড়কে অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ আলিমকে আটক করা হয়। 

পরদিন র‌্যাবের এসআই মো. আকরামুল হক বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন ওসি দিলীপ কুমার দাস আসামি আলিমের বিরুদ্ধে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।