২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘বলাকা’ লাইনচ্যুত, নেত্রকোণা-ভৈরব ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

দুপুরে শহরের পালপাড়া বলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে ‘বলাকা’ লাইনচ্যুত, নেত্রকোণা-ভৈরব ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহ শহরে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 04:12 PM

Updated : 17 Sep 2022, 05:34 PM

ময়মনসিংহ শহরে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় নেত্রকোণা ও কিশোরগঞ্জের ভৈরবের রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। 

Image

ময়মনসিংহ শহরে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার দুপুরে শহরের পালপাড়া বলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার এসআই মির্জা মোহাম্মদ মুক্তা জানান। 

তিনি বলেন, “জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ময়মসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে।”

রিলিফ ট্রেন কল করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি।