২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে ডাকাতি

পুলিশ জানায়, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণে তদন্ত চলছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 05:12 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

সিরাজগঞ্জ শহরে এক প্রবাসীর বাড়ির গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। 

রোববার ভোরে শহরের তেলকুপি নতুনপাড়ার ইউনুস আলীর ছেলে কুয়েত প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান । 

প্রবাসীর ফারুকের ছোট ভাই মাসুম শেখ বলেন, “রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল বারান্দার গ্রিল কেটে এক তলা ভবনে প্রবেশ করে। গরমের কারণে ঘরের দরজা খোলা ছিল। 

“ডাকাতরা ঘরের ভেতর ঢুকে দুই নারী ও এক পুরুষের মুখ এবং হাত বাঁধার পর সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর ঘরের কয়েকটি আলমিরা ও সোকেস ভেঙে নগদ তিন লাখ টাকা ও ১৬/১৭ ভরি ওজনের স্বর্ণালংকার লুট এবং অন্যান্য আসবাবপত্র তছনছ করে ফেলে রেখে গেছে।“ 

ওসি সিরাজুল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী ভয়ে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণে তদন্ত চলছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।