ফরিদপুরে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন রোগী।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃ*তের সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক এ তথ্য জানান।
মৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার বাসিন্দা লুৎফর রহমান (৮০) এবং মধুখালী উপজেলার মেছরদিয়া গ্রামের বাসিন্দা রবিউল শেখ (৩০)।
পরিচালক এনামুল হক বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজন মারা যান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১০৯ রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৪২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫৬ জন রোগী।
চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন সংখ্যা ১৩ হাজার ৫৬৯ জন; এর মধ্যে ১২ হাজার ৬৪৭ জন রোগী সুস্থ হয়েছেন।
