১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী

মিছিলে অংশ নেওয়া বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 08:50 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পরপর অভিযান চালিয়ে দলটির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে নগরের সি অ্যান্ড বি রোড এলাকায় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- নগরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন এবং ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছে। মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। 

তিনি বলেন, গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।