২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: ময়মনসিংহ মেডিকেলে উপসর্গ নিয়ে ভর্তি আরও ২২ শিশু

বর্তমানে এ হাসপাতালে ৭৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 12:28 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার সকাল ১০টায় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাইনউদ্দিন খান বলেন, “গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ শিশু।”

বর্তমানে ৭৮ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

হাসপাতালের সহকারী পরিচালক বলছেন, “গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ২৯৮ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়েছে ২১৩ শিশু।

“এর মধ্যে উপসর্গ নিয়ে ছয় এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।”