২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ২

আটকরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য বলে দাবি এপিবিএনের।

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ২

এপিবিএনের হাতে আটক রবিউল হাসান ও দেলোয়ার হোসেন

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 01:11 PM

Updated : 08 Dec 2022, 01:11 PM

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় বন্দুক ও ধারালো অস্ত্রসহ দুই জনকে আটক করেছে এপিবিএন।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান বারী নূর জানান, বুধবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ-১৪ ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার রেদোয়ান হোসেন ওরফ টুইল্লার ছেলে রবিউল হাসান ওরফে রুবিয়া (২৩) এবং একই এলাকার বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২০)।

হাসান বারী নূর বলেন, গোপন সূত্রের খবরে বুধবার মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুই জনকে আটক করতে সক্ষম হয় এপিবিএন।

“পরে আটকদের দেহ তল্লাশি করে রবিউল হাসানের কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক এবং দেলোয়ার হোসেনের কাছ থেকে একটি রামদা পাওয়া যায়।

“আটকরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্র কথিত ‘রুবেল গ্রুপে’র সদস্য। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।"

এ ঘটনায়ও আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান হাসান বারী নূর।