২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গা থেকে চুরি যাওয়া গরু চট্টগ্রামে উদ্ধার

দুটি গরু বিক্রির টাকাসহ আটক করা হয়েছে একজনকে।

চুয়াডাঙ্গা থেকে চুরি যাওয়া গরু চট্টগ্রামে উদ্ধার

গরু বিক্রির টাকাসহ আটক আজমত হুসাইন মাসুদ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 11:52 AM

Updated : 25 Aug 2023, 03:26 PM

চুয়াডাঙ্গা থেকে ট্রাকসহ চুরি হয়ে যাওয়া পাঁচটি গরুর মধ্যে তিনটি গরু চট্টগ্রাম থেকে এবং গরু বহনের ট্রাকটি মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ।

দুটি গরু বিক্রির টাকাসহ আটক করা হয়েছে একজনকে।

তথ্যপ্রযুক্তির ব্যবহার করে বৃহস্পতিবার পুলিশ গরু ও ট্রাক জব্দ করতে সক্ষম হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

আটক আজমত হুসাইন মাসুদকে (৪৮) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পূর্বমুরাদপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ সুপার জানান, ১৫ অগাস্ট আলমডাঙ্গা উপজেলার গরু ব্যবসায়ী জিয়াউর রহমান পাঁচটি গরু কিনে তা একটি মিনি ট্রাকে করে নারায়ণগঞ্জে পাঠান। কিন্তু পথে গরুসহ ট্রাকটি উধাও হয়ে যায়।

Image

চুরি যাওয়া গরুগুলোর মধ্যে তিনটি চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে  জব্দ করা হয়।

এ ব্যাপারে গরু ব্যবসায়ী জিয়াউর রহমান আলমডাঙ্গা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান শুরু করে। চারদিনের প্রচেষ্টার পর চট্টগ্রাম জেলার হাটহাজারি, সীতাকুণ্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে তিনটি গরু উদ্ধার করে পুলিশ।

পরে ট্রাকসহ গরু চুরির অভিযোগে আজমত হুসাইন মাসুদকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় দুটি ছোট গরু বিক্রির ৮০ হাজর টাকা।

Image

গরুবাহী মিনিট্রাকটিও উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়া চুরি যাওয়া ট্রাকটিও মাগুরা থেকে উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুল্লাহ।