২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরিবারের সবার অগোচরে শিশু তাবাচ্ছুম ঘরের পিছনের ডোবায় পড়ে যায়।

পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2022, 05:29 PM

Updated : 18 Aug 2022, 05:32 PM

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।

নিহত শিশু তাবাচ্ছুম আক্তার (২) ওই গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে।

সবুজ হাওলাদার জানান, সকালে পরিবারের সবাই নাস্তা করছিল। এসময় সবার অগোচরে তাবাচ্ছুম বসতঘরের পিছনে থাকা ডোবায় জমা জোয়ারের পানিতে পড়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. এনামুল হক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।