২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 03:17 PM

Updated : 26 Jun 2023, 03:33 PM

ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার থেকে আগামী রোববার পর্যন্ত বন্দরটি দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোমবার সকালে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, আগামী ৩ জুলাই (সোমবার) থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম চালু হবে।