২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র গরমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে সশরীরে

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিভাগগুলো প্রয়োজন বোধে অনলাইনে ক্লাস নিতে পারবে। 

তীব্র গরমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে সশরীরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 06:38 PM

Updated : 21 Apr 2024, 06:38 PM

দেশজুড়ে চলমান তাপদাহেও সশরীরে ক্লাস চালিয়ে যাওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন; তবে বিভাগগুলো চাইলে প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবে। 

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলমান তাপদাহের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলহান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সভায় অংশগ্রহণ করেন।

“সভায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিভাগগুলো প্রয়োজন বোধে অনলাইনে ক্লাস নিতে পারবে।   

এ ছাড়া ২ মে পূর্বনির্ধারিত পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চালু ও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১ মে সরকারি ছুটি ও ৩-৪ মে সাপ্তাহিক ছুটি এবং ৫ থেকে ৯ মে গ্রীষ্মাবকাশের ছুটি থাকবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।