২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ি-লংগদু সড়কে যান চলাচল স্বাভাবিক

হেডকোয়াটার এলাকা থেকে পানি নেমে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 01:00 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

দুই দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সড়কের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল শুরু হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, খাগড়াছড়ি-লংগদু সড়কের হেডকোয়াটার এলাকা থেকে পানি নেমে গেছে। ফলে সকাল থেকে যান চলাচল আবার শুরু হয়েছে।

সোমবার থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়াটার এলাকায় সড়ক ডুবে রাঙ্গামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।