১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দুটি নতুন বাস

বিশ্ববিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা ৪৪টিতে দাঁড়াল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহন সুবিধা বাড়ানোর লক্ষ্যে শিক্ষকদের জন্য আরও দুটো নতুন বাস চালু করা হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলো উদ্বোধন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে সংগৃহিত ৩০ আসন বিশিষ্ট এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা ৪৪টিতে দাঁড়াল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাস উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর মো. মাহবুবর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আখতার হোসেন মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর পরিবহন সমস্যা সমাধানে যে পরিকল্পনা করেন তার আওতায় নতুন এ দুটো বাস সংগ্রহ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।