২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করল বিজিবি

“একটি চাইনিজ রাইফেল ও একটি শটগান এবং পাঁচটি শটগানের কার্তুজ বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 06:58 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

রাজশাহী নগরী বিভিন্ন থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ অগাস্ট এ অস্ত্র লুট হয়েছিল। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি-১ এর সহকারী পরিচালক নজরুল ইসলাম।

বিজিবির এ কর্মকর্তা বলেন, গত ৫ অগাস্ট রাতে নগরী বিভিন্ন থানায় হামলা করে অস্ত্র লুট করা হয়। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সদস্যরা তা উদ্ধার করে বিজিকে হস্তান্তর করে। সেগুলো সংশ্লিষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হয়।

চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিভিন্ন থানা থেকে যেসব গোলাবারুদ্ধ লুট হয়েছে এরই মধ্যে বেশকিছু উদ্ধার করে বিভিন্ন বাহিনীর সদস্যরা পুলিশের কাছে বুঝিয়ে দিতে শুরু করেছে।

তিনি বলেন, “এরই অংশ হিসেবে একটি চাইনিজ রাইফেল ও একটি শটগান এবং পাঁচটি শটগানের কার্তুজ বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় বিজিবি, সেনাবাহিনীর ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”