২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে নৌকার সংঘর্ষ, জেলের মৃত্যু

কালাবদর নদীতে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান।

বরিশালে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে নৌকার সংঘর্ষ, জেলের মৃত্যু
সোমবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে।

উপজেলার শ্রীপুর এলাকায় কালাবদর নদীতে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান। 

নিহত জেলে মিরাজ ফকির (৩০) উপজেলার মিয়ার চর এলাকার বাসিন্দা ফখরুল ফকিরের ছেলে। 

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিসারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেন জেলেরা। এ খবর পেয়ে মৎস্য বিভাগের আট সদস্যের একটি দল স্পিডবোট নিয়ে সেখানে অভিযানে যায়। 

“নদী থেকে জাল তোলার সময় ৮-১০টি জেলে নৌকা হামলা করে। এ সময় এক নৌকা এসে তাদের স্পিডবোটের উপর উঠিয়ে দেয়। তখন নৌকা থেকে একজন নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। শুনেছি, ওই জেলের মৃত্যু হয়েছে।” 

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, “স্পিডবোট ও জেলে নৌকার সঙ্গে সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে নৌ-পুলিশ পাঠানো হয়েছে।”