২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জমির বিরোধে ভাইকে খুনের অভিযোগে ভাই আটক

পুলিশ জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2022, 01:58 PM

Updated : 14 Nov 2022, 02:01 PM

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান।

নিহত ৩৫ বছর বয়সী বেলাল হোসেন ওই গ্রামের মোমিন উদ্দিনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বড় ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে নুরুল দা দিয়ে বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান বেলাল।

পরে সময় স্থানীয়রা নুরুলকে আটক করে থানায় খবর দেয় বলে জানান তিনি।

এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মুরাদ আলী।