২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

মঙ্গলবার বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন জিহাদ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 04:05 PM

Updated : 04 Jan 2023, 04:05 PM

ফরিদপুরের মধুখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অবস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

নিহত ১৬ বছরের জিহাদ হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে। 

স্থানীয় ও পুলিশ জানায়, জিহাদ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। 

বুধবার সকালে রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

পুলিশ ঘটনাস্থলে এসে জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের খুঁজতে আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ।