২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করছিলেন রড মিস্ত্রি নজরুল।

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 09:48 PM

Updated : 13 Sep 2022, 09:48 PM

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

৫৫ বছর বয়সী নজরুল ইসলাম নেত্রকোণা সদর উপজেলার সাতমারা গ্রামের প্রয়াত রুস্তম আলীর ছেলে। 

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, সোমবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকায় হায়দার মোল্লার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করছিলেন রড মিস্ত্রি নজরুল। এ সময় বৈদ্যুতিক মেইন তারের সঙ্গে নজরুলের হাতে থাকা লোহার রড স্পর্শ হলে সেটি বিদ্যুতায়িত হয়ে তিনি দোতলা থেকে নিচে পড়ে যান। 

আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। 

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।