২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

আসামির উপস্থিতিতে রায় দেন বিচারক।  

দিনাজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 06:53 PM

Updated : 12 Oct 2022, 06:53 PM

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এই আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বা বেগম। 

দণ্ডপ্রাপ্ত রোজেয়ান সাদ্দাম উপজেলার হরিপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। 

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১৪ সালে রোজেয়ান সাদ্দামের সঙ্গে একই উপজেলার কৃষ্টপুর গ্রামের সাবজাল মিয়ার মেয়ে লায়লা বানুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করা হতো। 

যৌতুকের টাকার আনার জন্য ২০১৬ সালের ১০ জুলাই সাদ্দাম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লায়লাকে শ্বশুরবাড়ি রেখে আসেন। পরে ২৩ জুলাই সাদ্দাম স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। দুই দিন ২৫ জুলাই স্বামীর নির্যাতনে খুন হন লায়লা। তবে লায়লার পরিবারকে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। 

এ ঘটনায় লায়লার বাবা হারুনুর রশিদ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ২৬ জুলাই সাদ্দামসহ তার পরিবারের ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ১০ জনকে থেকে অব্যাহতি দিয়ে সাদ্দামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। 

আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, রায়ে তারা সন্তোষ্ট নন, উচ্চ আদালতে যাবেন।