১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের আগেরদিন মেহেরপুর সড়কে বোমা সদৃশ্য বস্তু

সকালে স্থানীয়রা রাস্তায় চারটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কৌটা দেখতে পেয়ে থানায় খবর দেয়।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 05:47 PM

Updated : 06 Jan 2024, 05:47 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় চারটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়ক থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেবাশীষ জানান।

স্থানীয়রা বলছেন, সকালে লোকজন হাঁটতে বের হয়ে রাস্তায় চারটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কৌটা দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

হেমায়েতপুর গ্রামের শিক্ষক সাফায়েত মওলা বলেন, “বোমার মত দেখতে স্কচটেপ দিয়ে মোড়ানো কৌটাগুলো উদ্ধারের পর থেকে আতঙ্কে ওই সড়ক দিয়ে মানুষের চলাচল কমে গেছে। সেগুলো বোমা না-কি বোমা সদৃশ্য তা জানি না। তবে দেখতে তো একেবারে বোমার মতই।”

এসআই দেবাশীষ বলেন, “বোমা সদৃশ্য চারটি বস্তু উদ্ধারের পর সেগুলো পুলিশ ক্যাম্পে নিয়ে নিস্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতির মধ্যে চুবিয়ে রাখা হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এগুলো রাস্তায় পেতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।