১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জামালপুরে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

জামালপুরে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো বোমা সদৃশ বস্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 08:51 PM

Updated : 14 Nov 2026, 08:51 PM

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

শনিবার সন্ধ্যায় বস্তুটি দেখতে পাওয়া যায় বলে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো একটি বস্তুটি দেখতে পান। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় সেটিকে বোমা বলে ধারণা করেন পথচারীরা।

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছেন।

ওসি নাজমুস সাকিব বলেন, “বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষজ্ঞ চেয়ে আবেদন করা হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”