সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক
“বস্তুটি দেখতে ক্রিকেট বলের মত এবং এর গায়ে কালো স্কচটেপ ও বারুদের মত উপাদান রয়েছে।”
সাতক্ষীরা জেলা আদালত চত্বরে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাতক্ষীরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুর ২টার দিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় এবং আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়।
“বস্তুটি দেখতে ক্রিকেট বলের মত এবং এর গায়ে কালো স্কচটেপ ও বারুদের মত উপাদান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
