২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে নিখোঁজের দুইদিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ 

গত ২৮ অগাস্ট বিকালে ছোট বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল করিম।

জামালপুরে নিখোঁজের দুইদিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডোবা থেকে মরদেহ উদ্ধারের সময় স্থানীয়রা ভিড় করেছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 05:44 PM

Updated : 30 Aug 2023, 05:44 PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ গজারিয়া এলাকার একটি ডোবায় মরদেহটি পাওয়া যায় বলে জানান মাদারগঞ্জ মডেল থানার এসআই জিন্নত আলী জিন্নাহ।

নিহত আব্দুল করিম (৩২) জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  

পরিবারের বরাত দিয়ে এসআই জিন্নত আলী জিন্নাহ সাংবাদিকদের বলেন, পাঁচ মাস আগে পারিবারিকভাবে মাদারগঞ্জের গজারিয়া গ্রামের দ্বিতীয় বিয়ে করেন আব্দুল করিম।

তিনি বলে, “গত ২৮ অগাস্ট বিকালে ওই গ্রামে তার ছোট বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল করিম। এরপর বুধবার দুপুরে ওই গ্রামের এক ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়।”

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।