১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাচ-গান ও কবিতায় বর্ষবরণ চুয়াডাঙ্গায়

“নতুন বছর পুরানো সব পেছনে ফেলে আমাদের জীবনকে আলোকিত করুক এই প্রত্যাশা আমাদের।”

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2025, 10:03 AM

Updated : 10 Sep 2026, 12:39 PM

চুয়াডাঙ্গায় নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে নাচ, গান আর কবিতার ছন্দে।

সোমবার পহেলা বৈশাখের সকালে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে মুকুল ফৌজ, আবৃত্তি পর্ষদ ও ঝিনুক বিদ্যাপিঠের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান।

সকাল ৬টায় মুকুল ফৌজ, আবৃত্তি পর্ষদ ও ঝিনুক বিদ্যাপিঠের শিশুরা মনোমুগ্ধকর নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।

আবৃত্তি পর্ষদের পরিচালক মনোয়ারা খুশির উপস্থাপায় এগিয়ে চলে অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় শেষ হয় আয়োজন। পরে মুড়ি ও মিঠাই দিয়ে উপস্থিত অতিথিদৈর আপ্যায়ন করা হয়।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

তিনি বলেন, “আজকের এই আয়োজন থেকেই আমরা নতুন বছরকে ডেকে নিচ্ছি। নতুন বছর পুরানো সব পেছনে ফেলে আমাদের জীবনকে আলোকিত করুক এই প্রত্যাশা আমাদের।”

এ আয়োজন ছাড়াও চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে।

এছাড়া জেলা প্রশাসন আয়োজন করেছে তিনদিনের বৈশাখী মেলা। সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চে এ মেলা চলবে বুধবার পর্যন্ত।