Published : 23 Aug 2026, 04:18 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে বাঘড়ার কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কান্তা দাস জানিয়েছেন।
মৃতরা হল-ওই গ্রামের মোল্লাবাড়ির পাঁচ বছরের ইব্রাহিম মোল্লা ও সাড়ে তিন বছরের রায়হান মোল্লা।
গ্রামটিতে এখন শোকের মাতম চলছে। দুই শিশুর বাবাই সৌদি আরবপ্রবাসী।
স্থানীয়রা বলছে, ইব্রাহিম ও রায়হানকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন তাদের করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে স্থানীয়রা তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কান্তা দাস দুজনকেই মৃত ঘোষণা করেন।
মৃতদের মধ্যে ইব্রাহিম মোল্লাবাড়ির মহসিন মোল্লার ছেলে। আর রায়হান মহিউদ্দিন মোল্লার ছেলে। নিহত দুই শিশুর বাবাই সৌদি আরবপ্রবাসী।
শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া বলেন, দুই শিশুর মৃত্যুর খবর শুনেছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ আসেনি।