২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিশুটির বাবা বলেন, “ধারণা করছি, ঘুম থেকে উঠে হয়ত খোলা জানালা বা দরজা দিয়ে বন্যার পানিতে পড়ে গিয়েছিল ওয়াহিদ।''

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 02:25 AM

Updated : 26 Aug 2026, 09:50 AM

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর (উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।

মারা যাওয়া শিশু ওয়াহিদ মিয়া ওই গ্রামের দবির মিয়ার ছেলে। 

দবির মিয়া সাংবাদিকদের বলেন, “ঘটনার সময় আমি স্থানীয় বাজারে ছিলাম। দুপুরে ঘরেই ঘুমিয়েছিল ওয়াহিদ। আমার স্ত্রী সাংসারিক কাজে ঘরের বাইরে ছিলেন। 

“বেলা আড়াইটার দিকে আমি ঘরে প্রবেশ করে দেখি ওয়াহিদ বিছানায় নেই। একপর্যায়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বন্যার পানিতে তাকে ভাসতে দেখি। 

পরে দ্রুত উদ্ধার করে পাশের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, “ধারণা করছি, ঘুম থেকে উঠে হয়ত খোলা জানালা বা দরজা দিয়ে বন্যার পানিতে পড়ে গিয়েছিল ওয়াহিদ।''