২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: রাজশাহী বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে মামলা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার মামলাটি দায়ের করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2022, 12:37 AM

Updated : 27 Jul 2022, 12:37 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও তা প্রচারের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মারুফ আল্লাম আগামী ২৬ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

মামলায় অন্য আসামিরা হলেন আতিক হাসান (২৫), বাবুল হোসেন (৩০), শিমুল সরকার (২৫), শামিম সরকার (২৭), মুকুল হোসেন (৩০), হেলাল উদ্দিন রিয়াল (২৫) ও জাহাঙ্গীর আলম (২৮)।

ডাবলু সরকার বলেন, “রাজশাহীতে বিএনপির নেতারা হরহামেশা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। তারই ধারবাহিকতায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আমাদের নেত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন। তাই তার বিচারের জন্য আদালতে মামলা দায়ের করেছি।”

মামলার নথি থেকে জানা যায়, বুধবার সন্ধ্যার পর রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড় এলাকায় বিএনপির একটি পথসভা হয়। ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কথা বলেন।