Published : 30 Aug 2025, 05:42 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে প্যানেল ঘোষণা করেছে প্রার্থীদের একটি অংশ।
‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু।
সাধারণ সম্পাদক পদে লড়বেন গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. শাকিল আলী।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা করেন গণঅভ্যুত্থানে নিহত শহীদ আলিফের বাবা মো. বুলবুল কবীর।
এ প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস ৫০ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ভূঁঞা।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল হাসান ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তুর্য কির্তনীয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর, সহসাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, নাট্য সম্পাদক পদে মো. এরশাদ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সহক্রীড়া সম্পাদক (নারী) পদে সৈয়দা আলভী খোরশেদ (নিতুল), তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৌরভ কুমার বিশ্বাস (শুভ), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আইরিন সুলতানা আখি, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো. রায়হান, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শামীম লড়বেন।
এ ছাড়া কার্যকরী সদস্য- (পুরুষ) হিসেবে তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ ও মোহাম্মদ মাহদী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ জাতীয় দলের ফুটবলার ও বাংলা ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান কিরণের সম্মানে তারা কোনো প্রার্থী দিচ্ছেন না বলে জানিয়েছেন প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু।
আরও পড়ুন:
জাকসু: নারী হলে দেড়শ পদের মধ্যে মাত্র ৩৪টিতে ভোট
জাকসু ভোটে সেনা চেয়ে চিঠি, নিরাপত্তা ঘাটতি আসলে কতটা?
জাকসু নির্বাচনে ছাত্রীরা 'কোণঠাসা', কেমন হবে ভোট?
জাকসু নির্বাচনে প্রথমবারের মত প্রার্থী নেপালি শিক্ষার্থী
জাকসুতে অমর্ত্য-শরণের নেতৃত্বে লড়বে 'সম্প্রীতির ঐক্য'
জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা, ২৫ পদে ১৭৯ জনের লড়াই
জাকসুতে ছাত্রশিবির ও বাগছাসের প্যানেলে যারা লড়ছেন
জাকসু নির্বাচন: 'শিক্ষার্থীবিরোধী পদক্ষেপের' নিন্দা ছাত্র ইউনিয়নের
জাকসুতে ছাত্রদল লড়বে সাদী-বৈশাখীর নেতৃত্বে
জাকসু ভোট: সেনা মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি
জাকসু: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৮ জন