১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিলেটে টিলায় মিলল যুবকের লাশ

পুলিশ জানায়, লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি ও কুরিয়ার সার্ভিসের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সিলেটে টিলায় মিলল যুবকের লাশ
সিলেট নগরীর মানিকপীর টিলা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 05:16 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

সিলেট নগরীতে একটি টিলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।                   

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর মানিকপীর টিলার অভ্যন্তরে লাশটি পাওয়া যায় বলে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান। 

নিহত আবুল হাসান সাবিল (২৬) জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। তিনি মহানগরীর সাপ্লাই এলাকায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে উপ কমিশনার আজবাহার বলেন, মানিকপীর কবরস্থানের টিলায় ওঠার সিঁড়ির পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

“লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি ও কুরিয়ার সার্ভিসের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।”

কুরিয়ার সার্ভিসের প্যাকেটর সূত্র ধরে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।