২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ২

শাকদাহ ব্রিজের কাছে নির্মাণাধীন রাস্তায় পড়ে থাকা কাদাবালিতে মোটরসাইকেলটি পিছলে  যায়।

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ২

পাটকেলঘাটা থানা

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 11:35 AM

Updated : 25 Mar 2023, 12:26 PM

সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুই জন। 

শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানান পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়। 

নিহত ২৫ বছরের মো. আশিক কলারোয়া উপজেলার কাজীর হাটের সামছুর রহমানের ছেলে। 

আহতরা হলেন, সদর উপজেলার মাগুরা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল (২৫)। 

ওসি কাঞ্চন কুমার রায় বলেন, “তিন তরুণ রাতে মোটরসাইকেলে সাতক্ষীরার মিলবাজার থেকে পাটকেলঘাটা যাচ্ছিল।পথে শাকদাহ ব্রিজের কাছে পৌঁছুলে নির্মাণাধীন রাস্তায় পড়ে থাকা কাদাবালিতে তাদের মোটরসাইকেলটি পিছলে  যায়। 

“এতে তারা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।” 

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন ওসি।