২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বাসের সঙ্গে সংঘর্ষে কভার্ড ভ্যান চালক নিহত

আহত দুজনকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

খাগড়াছড়িতে বাসের সঙ্গে সংঘর্ষে কভার্ড ভ্যান চালক নিহত

গুইমারায় দুর্ঘটনা কবলিত বাস ও কভার্ড ভ্যান

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 06:24 PM

Updated : 11 Aug 2022, 06:24 PM

খাগড়াছড়ির গুইমারায় বাসের সঙ্গে সংঘর্ষে এক কভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার দুপুরে গুইমারা উপজেলার বুদংপাড়া স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম (৪০) একটি বেসরকারি কোম্পানির কভার্ড ভ্যান চালক।

গুইমারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান ।

ওসি আরও বলেন, আহত অবস্থায় শান্তি পরিবহনের চালক কাঞ্চন ও কভার্ড ভ্যানের সহকারী শরীফ হোসেনকে উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।