১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাফলংয়ে টিলা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

জাফলংয়ে টিলা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মরদেহটির উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 09:51 PM

Updated : 12 Dec 2022, 09:51 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টিলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় মরদেহটির ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, তামাবিল স্থলবন্দর সংলগ্ন মুজিবনগর এলাকার চেয়ারম্যান টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা অজ্ঞাত পরিচয় ওই নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।