১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে তুলার গুদামের আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সেখানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

টঙ্গীতে তুলার গুদামের আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
টঙ্গীর মিলগেইটে একটি তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার ফাইটাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 02:21 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

শনিবার বেলা পৌনে ১২টায় মিলগেইট এলাকায় একটি টিনশেড তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তুলে ধরে বার্তায় বলা হয়েছে, খবর পাওয়ার চার মিনিট পর তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে এখন টঙ্গী, উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে।

বার্তায় দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতার থাকার কথা বলা হয়েছে। 

এর আগে সেপ্টেম্বরে টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামের ঘটনায় তিন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যু হয়।

আগের খবর:

টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মী দগ্ধ

টঙ্গীর আগুনে দগ্ধ আরেক ফায়ার সদস্যের মৃত্যু

টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন: ৬ দিনেও মামলা হয়নি