টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন: ৬ দিনেও মামলা হয়নি
এ নিয়ে এ ঘটনায় মোট চারজন মারা গেলেন।
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় দিনেও মামলা হয়নি।
এদিকে এ ঘটনায় শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা মারা গেছেন।
তার নাম জান্নাতুল নাঈম। তিনি ওয়ার হাউস পরিদর্শক ছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট চারজন মারা গেলেন।
পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহিদুল হাসান বলেন, “দুই-একদিনের মধ্যেই মামলা হবে।”
২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন এলাকায় একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট কাজ করে।
এ সময় ফায়ার সার্ভিসের চার কর্মীসহ বেশ কয়েকজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গুদামে বিপুল দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
আরও পড়ুন:
