২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

এই কিশোর বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

রাজবাড়ীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাংশার মৌরাট ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামে শুক্রবার ছেলেটির লাশ পাওয়া যায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 09:35 PM

Updated : 24 Dec 2022, 03:10 PM

রাজবাড়ীর পাংশায় নিখোঁজ হওয়ার একদিন পর এক স্কুলছাত্রের মরদেহ পাওয়া গেছে গ্রামের ফসলের মাঠে। 

শুক্রবার উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামে লাশটি পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছে। 

মৃত ১৪ বছর বয়সী এই কিশোর মহিষডাঙ্গা গ্রামের ছেলে; সে আখরজানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

তার পরিবারের বরাতে মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছেলেটি বাড়ি থেকে বের হয়ে মহিষডাঙ্গা বাজারে যায়; এরপর আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে একটি ফসলের মাঠে মরদেহ পড়ে থাকতে দেখতে পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।