২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতের ঝাউবন থেকে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার

উদ্ধার হওয়া বনরুইটি কক্সবাজার দক্ষিণ বনবিভাগ কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সৈকতের ঝাউবন থেকে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার

বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধি

Published : 21 Dec 2023, 05:19 PM

Updated : 21 Dec 2023, 05:19 PM

কক্সবাজারে সৈকতের ঝাউবন থেকে বিলুপ্ত প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা।

শুক্রবার সকালে কক্সবাজার শহরের সমিতি পাড়া সমুদ্র সৈকতের ঝাউবাগান থেকে বনরুইটি উদ্ধার করা হয় বলে জানান বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) জেলা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম।

উদ্ধার হওয়া বনরুইটি crassicaudata প্রজাতির। স্তন্যপায়ী এ প্রজাতির বনরুইয়ের বিচরণ রয়েছে কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানে।

কাইয়ুম বলেন, শুক্রবার সকালে ঝাউবনে একটি বনরুইকে ছোটাছুটি করতে দেখে স্থানীয় যুবক মোহাম্মদ ফয়সাল ধরে বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নেকমের সিপিজি ও ব্লু-গার্ড কর্মীরা বনরুইটি উদ্ধার করে।

এর পর উদ্ধার হওয়া বনরুইটি কক্সবাজার দক্ষিণ বনবিভাগ কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইকো লাইফ ও ইকোফিস প্রকল্প বাস্তবায়নকারি সংস্থা নেকমের এ কর্মকর্তা।

আব্দুল কাইয়ুম জানান, বনরুই মাছসহ বিভিন্ন জলজপ্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। বন উজাড়ের কারণে আবাসস্থল বিনষ্টসহ নানা প্রতিকূল পরিস্থিতিতে এ প্রজাতির বনরুই বিলুপ্তির হুমকিতে রয়েছে।

“ধারণা করা হচ্ছে, গভীর রাতে হিমছিড় পাহাড় থেকে সামুদ্রিক মাছ খেতে সৈকতে নেমে আসে উদ্ধার হওয়া বনরুইটি। পরে ঢেউয়ের তোড়ে সমিতি পাড়া সৈকতে ভেসে এসেছে,“ বলেন নেকমের এ জেলা ব্যবস্থাপক।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]