২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৭ দোকান

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 10:15 AM

Updated : 15 Oct 2022, 06:28 PM

নোয়াখালীর চৌমুহনীতে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার ভোর ৪টার দিকে মহেশগঞ্জ বাজারে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে অন্তত ১৭ দোকান পুড়ে যায় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে পাইকারি মুদি দোকান, চাল ও আলুর গুদাম ঘর রয়েছে বলে মহেশগঞ্জ বাজারের দীপঙ্কর স্টোরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস জানান।