২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে নদী ভাঙন

আগামী ৪৮ ঘণ্টা নদ-নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানায় পাউবো।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 07:42 PM

Updated : 08 Oct 2023, 02:49 PM

গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রাম জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। এদিকে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন।

গত ২৪ ঘণ্টায় নদ-নদীতে পানি কিছুটা কমতে শুরু করলেও রাস্তাঘাট তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়েছে পাঁচ হাজার ৬৮৩ হেক্টর আমন ক্ষেত।

শনিবার বিকাল ৩টায় ধরলা নদীর পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ও দুধকুমার নদের পানি ১৩২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এ ছাড়া তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি চিলামারী পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পাউবো।

আগামী ৪৮ ঘণ্টা নদ-নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনা নেই; ফলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে জানান পাউবো কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন।

-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেগমগঞ্জ ইউনিয়নের মুসার চরের মতিয়ার রহমান বলেন,ছেলে মেয়ে নিয়ে গত এক সপ্তাহের বেশি খুব কষ্টে আছি।চারদিকে পানি বের হওয়ার উপায় নাই। খাটের উপর মাঁচা করে রান্না করে খাচ্ছি। একবেলা রান্না করে দুবেলা খাওয়া ছাড়া উপায় নাই। এ মহুর্তে আমাদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকটে ভুগছি।

ওই এলাকার আছমা বেগম বলেন, ঘরে চাল আছে রান্না করার উপায় নাই। একবেলা ভাত রান্না করে তিনবেলা খাচ্ছি।পানিতে হাঁটাচলা করে সংসারের কাজ করতে গিয়ে হাত পা ঘাঁ হচ্ছে।আমাদের খুব কষ্ট হচ্ছে।

চিলমারীর শাখাতি ও নয়ারহাট গ্রামের মোঃ আক্কাস আলী, রহুল আমীন বলেন, গত এক সপ্তাহে আমাদের গ্রামে প্রায় ৫০-৬০ টি ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। চারপাশে পানি উঁচু জায়গা না থাকায় পানির মধ্যে ঘর তুলে রেখেছি।কি করবো বর্তমানে খোলা আকাশের নিচে আছি।বৃষ্টি হলে আমাদের খুব কষ্ট হয়।

কুড়িগ্রাম কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন,উজানের ঢল আর বৃষ্টির পানিতে জেলায় প্রায় ৫ হাজার ৬ শত ৮৩ হেক্টর জমির আমন ধানক্ষেত তলিয়ে নষ্ট হবার সম্ভবনা রয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কুড়িগ্রামের সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ৪৮ ঘন্টায় পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই,ফলে জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, বানভাসী মানুষের জন্য জেলা ও উপজেলা প্রশাসনে যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে সেগুলোর বিতরণের কাজ চলছে। বানভাসীদের দুর্ভোগ কমাতে জেলায় ১৮টি স্থায়ী ও ৩৬১ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0375S8JAZz6ty

93N1XM59Dsjr4KmUyB8FR9e1rgLxsig6FHw9R1iPs7xwQ1ZTAWzdbl