মুন্সীগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
“গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে ফেরার পথে আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে তুলে নিয়ে যায়।”
মুন্সীগঞ্জের সিরাজদিখানে `অস্ত্রের মুখে তুলে নিয়ে’ পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার নুরুল ইসলাম নুরু (৩৫) ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদের নামও বলেছেন তিনি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এজাহারের বরাতে ওসি বলেন, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের বিসিকে একটি পোশাক কারখানায় কাজ করেন। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে ফেরার পথে বালুচর এলাকায় আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে তুলে নিয়ে যায়।
“এরপর কয়েকজন মিলে ধর্ষণ করে তাকে। ২১ ফেব্রুয়ারি ওই নারী ৫ জনের নামে মামলা করেন।”
