নবজাতক নাতিকে দেখে ফেরার পথে ট্রাকচাপায় নানার মৃত্যু
বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
হাসপাতালে নবজাতক নাতিকে দেখে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
নগরীর আড়ংঘাটা থানার বাইপাস এলাকার শলুয়া সড়কে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে আড়ংঘাটা থানার এসআই মঞ্জু মিয়া জানান।
নিহত আব্দুল হান্নান শেখ (৬৫) আড়ংঘাটা উত্তরপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে।
এসআই বলেন, শুক্রবার সকালে হান্নানের মেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেন। খবর পেয়ে তিনি নাতিকে দেখতে যান। সেখান থেকে সন্ধ্যায় আড়ংঘাটা-শলুয়া সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন হান্নান।
“এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।”
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে এসআই মঞ্জু জানান।
