২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান

দুদক কর্মকর্তা বলেন, ডাল গবেষণা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান

সোমবার সকালে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল ডাল গবেষণা কেন্দ্রে অভিযান চালায়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 06:00 PM

Updated : 31 Oct 2022, 06:00 PM

বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার সকালে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।

ওই কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, আমরা গবেষণা কেন্দ্রের ২০২১-২০২২ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়েছি। অভিযানে এসে বিল-ভাউচার সংগ্রহ করেছি। এগুলো যাচাই-বাছাই করে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাব।

এ ব্যাপারে প্রধান কার্যালয় থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “এ ধরনের অভিযান চলবে।”