২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

স্বজনরা জানান, কয়েকজন গোসলে নেমে নদ পার হওয়ার প্রতিযোগিতা শুরু করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 08:26 PM

Updated : 05 Jul 2023, 08:26 PM

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।

উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে তুরাগ নদের চাপাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ১৬ বছর বয়সি সিয়াম হোসেন সভারের ব্যাংক কলোনি এলাকার মো. শাহ আলমের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

চাপাইর গ্রামের মো. মন্জুর হোসেন জানান, সিয়াম দুদিন আগে তাদের বাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে চাপাইর ব্রিজের পাশে তুরাগ নদে সিয়ামসহ কয়েকজন গোসলে নেমে নদ পার হওয়ার প্রতিযোগিতা শুরু করে। অন্যরা ওপারে যেতে পারলেও সিয়াম স্রোতে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুজন ডুবুরি সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও নিখোঁজের সন্ধান পাননি।