২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

‘পাশের বাড়ির আর্থিং রড ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।’

রাজবাড়ীতে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজবাড়িতে নিহত শ্রমিকের স্বজনদের আহাজারি

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 08:42 PM

Updated : 25 Aug 2022, 08:42 PM

রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার ড্রেন নির্মাণ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ বাজার বড় মসজিদের কাছে খনন করা ড্রেনে তিনি মারা যান বলে জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

নিহত রেজাউল মণ্ডল (৩৫) পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়ার লোকমান মণ্ডলের ছেলে।

ওসি স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ড্রেনে কাজ করছিলেন রেজাউলসহ কয়েকজন। রেজাউল পাশের একটি ঘরের আর্থিং রড ধরে ড্রেনের ওপর উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবার অভিযোগ না দেওয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি স্বপন কুমার।