উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার, আটক ৫
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ জাল জাতীয় পরিচয়পত্র উদ্ধার এবং জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে এপিবিএন।
উপজেলার লম্বাশিয়া ১-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বুধবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান।
আটকদের বরাতে কায়সার বলেন, “ভুয়া এনআইডি দিয়ে সাধারণ রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণসহ বিদেশ গমন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আসছিল। এ জন্য সংঘবদ্ধ দালাল চক্রটি মোটা অংকের টাকাও আদায় করছে। "
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
