২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চারদিন আগে নিখোঁজ এক কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 12:35 PM

Updated : 22 Jul 2022, 04:00 AM

উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রাম থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জেলার সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান।

মৃত আকাশ খান (১৩) উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুমন বলেন, শনিবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় আকাশ। রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু আকাশের হদিস না পেয়ে পরদিন বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। এরপর থেকে আকাশের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।

এক পর্যায়ে স্থানীয়দের কাছে আকাশের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি। 

এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করছেন তারা। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।